• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ প্রশাসনের নাকের ডগায় ঘুরছে আসামী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২২, ১৮:০৪ অপরাহ্ণ
পুলিশ প্রশাসনের নাকের ডগায় ঘুরছে আসামী

গত ১২ অক্টোবর মেহেন্দিগঞ্জ পৌরসভার খরকী ওয়ার্ডের উপনির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়। ভোটের মাঠে আধিপত্য বিস্তার করা কে কেন্দ্র করে ডালিম মার্কার প্রার্থী আলী আবদুল্লা দোলন এবং ব্রিজ মার্কা প্রার্থী মোঃ ওমায়ের আহাম্মেদ রুবেল এই দুই পক্ষের মাঝে বিরোধ চলতে থাকে। গত ০৯ অক্টোবর বিকাল ০৪ ঘটিকার সময় ডালিম মার্কায় দোলন এর পক্ষে নির্বাচনী প্রচারণা করতে যাওয়ার পথে সাবেক কাউন্সিল মনির এর প্রোল্টি ফিড এর দোকানের সামনে অপু বেপারি(২৯) পিতাঃকরিম খান বেপারী নামে ডালিম মার্কার সমর্থক কে ব্রিজ মার্কার প্রার্থী রুবেল এর পক্ষ নিয়ে তার অনুসারীরা রাস্তা অবরোধ করে এলোপাতাড়ি মারধর করে এবং মাথায় কোপ দিয়ে যখম করে আহত করে। আহত অবস্থায় মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে আহতর অবস্থা শোচনীয় হওয়ার কারণে শেরে বাংলা মেডিকেলে রেফার করা হয়। এই ঘটনা আহত ব্যক্তি নিজে বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় ০৬ জন কে আসামি করে মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে বলে জানা যায়। মামলা নং-৩/১৬৬ এই মামলার ০৪ নাম্বার আসামি যুবলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম খন্দকার (৩৮) পিতা আবু বক্কর খন্দকার তিনি মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খানের ক্ষমতার প্রভাবে এলাকায় প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছেন।ওসি নিরব ভূমিকায় নিচ্ছে না কোন আইনি ব্যবস্থা।