• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২২, ০৮:০১ পূর্বাহ্ণ
বামনায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

মাসুদ রেজা (ফয়সাল)
বামনা(বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনা থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষীন শেষে থানা ভবনের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে বামনা থানার অফিসার ইনচার্জ মো.বশিরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বামনা উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোশাররফ হোসেন জমাদ্দার, সাংবাদিক মো. হাবিবুর রহমান, কমিউনিটি পুলিশিং এর সদস্য মো. ফারুক আহম্মেদ আকন প্রমূখ।
সভায় বক্তারা কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো শক্তিশালী করে তৃনমূল পর্যায়ে সকল প্রকার অপরাধ বন্ধে কাজ করার আহবান জানান।