গৌরনদী প্রতিনিধি \ “কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি শৃংখলা সর্বত্র” এই শ্লোগানে বরিশালের গৌরনদীতে কমিউনিটি পুলিশিং ডে উদ্যাপিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে গৌরনদী মডেল থানার আয়োজনে বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে থানা চত্বর ওসি মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দীন, আওয়ামী লীগ নেতা মোঃ মামুন মোল্লা সহ অন্যান্যরা।