স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ (২৯ অক্টোবর) শনিবার সকাল ১০টায় কার্যালয়ের সামনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধনীয় অনুষ্ঠানের সুচনা করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমান। পরে উদীচীর শিল্পীরা জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করে।
সকাল সাড়ে ১০ টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কের শহীদ মিনারের পদদশে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনারে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানায়।
এসময় সংগঠনের সভাপতি মো: নাজমুল ইসলাম, সাধারন সম্পাদক আনিচুর রহমান রাজু, সহ-সভাপতি মোজ্জাম্মেল হোসেন মুন্না, টুঙ্গিপাড়া শাখা আহবায়ক কবিতা হক, রঘুনাথপুর শাখার সভাপতি নিভা রানী বিশ্বাস, বশেমুরবিপপ্রবি শাখার সভাপতি পিউলী মৃধা সহ উদীচী শিল্পী গোষ্ঠির শিল্পীরা উপস্থিত ছিলেন।
এছাড়া বিকেলে পৌর উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশিত হয়। উদীচীর শিল্পীরা এ অনুষ্ঠানে অংশ নেন।