• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর সমাধিতে নব নিযুক্ত কমিশনারের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২২, ১০:৫০ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধিতে নব নিযুক্ত কমিশনারের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নব নিযুক্ত কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আজ রোববার (৩০ অক্টোবর) সকালে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের নব নিযুক্ত কমিশনার খন্দকার গোলাম ফারুক।

পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এ সময় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলামসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। #