পটুয়াখালী প্রতিনিধি॥
বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক-২০২২ দৈনিক যুগান্তর প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে প্রথম হওয়ায় পটুয়াখালীতে আনন্দ শোভাযাত্রা ও সুধি সমাবেশ হয়েছে। মঙ্গলবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন-গনমাধ্যমের আভিজাত্য বহন করে দৈনিক যুগান্তর পত্রিকা। সমাজের নানা চিত্র তুলে ধরতে যুগান্তরের বিকল্প নাই। খবরের ভেতরে লুকিয়ে থাকা খবর তুলে ধরে যুগান্তর সুখ্যাতি অর্জন করেছে। যাদের হাত ধরে যুগান্তর দেশের সেরা গনমাধ্যম হয়েছে,আমি তাদের অভিবাদন ও শুভ কামনা জানাই। পটুয়াখালী জেলা প্রতিনিধির সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চলনা করেন সাধারন সাম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স। আয়োজনের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন স্টাফ রিপোর্টার বিলাস দাস।
আয়োজিত সুধি সমাবেশে বক্তব্য রাখেন-পটুয়াখালী প্রেসক্লাব সভাপতি কাজী সামসুর রহমান(বিটিভি ও বাসস),সহ-সভাপতি জালাল আহম্মেদ(মানবজমিন)সাধারনসম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স(একুশে টিভি),কোষাদ্যক্ষ আবুল হোসেন তালুকদার(এশিয়ান টিভি),সাবেক সভাপতি নির্মল কুমার রক্ষিত(ইত্তেফাক),শংকর লাল দাস(প্রথম আলো),আতিকুর রহমান পারভেজ(বাংলাদেশ বেতার),মনির হোসেন বাদল(সময় টিভি),আতিকুল আলম সোহেল(আমাদের নুতন সময়)মুজাহিদুল ইসলাম নান্নু(গ্লোবাল টিভি), ইব্রাহীম সাইদ(দেশ টিভি),জাকির মাহামুদ সেলিম(মানবকণ্ঠ), সুজন দেবনাথ(সময় টিভি),হৃদয় আশীষ(সরেজমিন), মোস্তাফিজুর রহমান সুজন (দৈনিক দখিনের কণ্ঠ),রাজিব দেবনাথ(নয়া শতাব্দি),স্বপনীল দাস(বিডি লাইভ), রাকিবুল ইসলাম তনু(আজকের বসুন্ধরা) প্রমুখ।