• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশিক সংবাদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২, ২০২২, ১২:০৪ অপরাহ্ণ
প্রকাশিক সংবাদের প্রতিবাদ

গত ১ নভেম্বর একটি অনিবন্ধিত অনলাইন পত্রিকা দৈনিক মুক্তধারা.কম এ ‘সেলিম মোল্লা ক্ষিপ্ত হয়ে ছিড়ে ফেললেন ব্যানার, পন্ড করলেন কর্মীসভা’ শিরোনামে একটি সংবাদ প্রচার করে। যা মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের কোন ঘটনা এখানে ঘটেনি। সোমবার রাতে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে গণসমাবেশ সফল করতে কর্মী সভা করে উপজেলা বিএনপি নেতারা। ওই কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন। প্রধান বক্তা হিসেবে ছিলাম আমি। সেখানে অনুষ্ঠিত কর্মী সভার ছবিও আমার কাছে রয়েছে। মুলত আমার রাজনৈতিক শত্রুরা সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে এই সংবাদ প্রচার করিয়েছে। আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

রফিকুল ইসলাম সেলিম
সদস্য সচিব
কোতয়ালী বিএনপি
বরিশাল।

(বিজ্ঞাপন)