আব্দুল্লাহ, জেলা প্রতিনিধিঃ
উৎসব মূখর পরিবেশে যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়নের মহিষাকুড়া-বাগাডাঙ্গা ওয়ার্ডের মেম্বর পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার মহিষাকুড়া প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ইভিয়েম ভোটিং মেশিনের মাধ্যমে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে ৪ টা পর্যন্ত ।
২ হাজার ৮০ জন ভোটারের মধ্যে ১৬ শত ৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে আজিজুল ইসলাম ফুটবল প্রতীকে ৯ শত ৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মতিয়ার রহমান মতি মোরগ প্রতীকে ৭ শত ৪২ ভোট পেয়েছেন।
এ নির্বাচনের দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং অফিসার তৌহিদুল ইসলাম জানান, বাগআঁচড়া ইউনিয়নের মহিষাকুড়া-বাগাডাঙ্গা ওয়ার্ডের এ উপনির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করাই ছিল আমাদের মুল লক্ষ্য। আমরা সেটা করতে পেরেছি। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছি।
প্রসঙ্গত গত ২১শে জুন শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সদস্য আশানুজ্জামান বাবলু (মেম্বার) কে বোমা মেরে ও জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা।যার কারনে এই ওয়ার্ডটি শুন্য ঘোষনা করে নির্বাচন তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন।