• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কলাপাড়ায় মটরসাইকেল ও ভ্যান গাড়ীর সংঘর্ষ, আহত ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২, ২০২২, ২৩:০২ অপরাহ্ণ
কলাপাড়ায় মটরসাইকেল ও ভ্যান গাড়ীর সংঘর্ষ, আহত ৪

পটুয়াখালীর কলাপাড়ায় মটরসাইকেল ও অটোভ্যান গাড়ীর সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। বুধবার (২ নভেম্বর) রাত ৮ টার দিকে কলাপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তার নিকটে এ দুর্ঘটনাটি ঘটেছে। আহতরা হলেন, মটরসাইকেল আরোহী সৌমিত্র হাওলাদার সুমন (৩৫), আজাদ গাজী (৪০), ভ্যানচালক সবুজ পাহলান (৩৫) ও ইমরান (১৫)। স্থানীয়রা তাদের গুরুত্বর আহত অবস্থায় কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীদের নিকট হতে জানা যায়, অটোভ্যান গাড়ীটি নষ্ট হওয়ায় ঠিক করার জন্য কলাপাড়ার উদ্দেশ্যে আসছিল। ভ্যানচালক সবুজ গাড়ীটি চালাচ্ছিলো আর পিছনে তার শ্যালক আহত ইমরান ঠেলছিল। তারা নাচনাপাড়া ব্রীজ ক্রোস করে বাসস্ট্যান্ডের কাছাকাছি আসলে পিছন হতে আসা মটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে ভ্যানগাড়ি উল্টে যায় ও মটরসাইকেলটি ছিটকে পড়ে আরোহীসহ চারজন আহত হয়। এদের মধ্যে মটরসাইকেল চালক সৌমিত্র হাওলাদার সুমন ও তার সহযাত্রী আজাদ গাজী’র অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।