• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে উপজেলা কৃষকলীগের সভাপতি আসাদুজ্জামান ও সম্পাদক মজিবর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৩, ২০২২, ১৩:০৩ অপরাহ্ণ
বাকেরগঞ্জে উপজেলা কৃষকলীগের সভাপতি আসাদুজ্জামান ও সম্পাদক মজিবর

বাকেরগঞ্জ প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী কৃষকলীগের কমিটি ঘোষনা করা হয়েছে। এতে ভরপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান খানকে সভাপতি ও রঙ্গশ্রী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান মোল্লাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (২ নভেম্বর) বরিশাল জেলা কৃষকলীগ সভাপতি মোঃ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বরিশাল জেলা কৃষকলীগ সভাপতি মোঃ গিয়াস উদ্দিন জানান, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি মাননীয় মন্ত্রী আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহর নির্দেশে মোঃ আসাদুজ্জামান খানকে সভাপতি ও মোঃ মজিবুর রহমান মোল্লাকে সাধারণ সম্পাদক করে বাকেরগঞ্জ উপজেলা কৃষক লীগের কমিটি ঘোষনা করে হয়েছে।

নবঘোষিত উপজেলা কৃষক লীগের সভাপতি আসাদুজ্জামান খান অনুভূতি প্রকাশ করে বলেন, আমার চাওয়া পাওয়ার কিছু নেই। দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ ভাই আমাকে অনেক স্নেহ করেন ও ভালোবাসেন। এটাই আমার পরম পাওয়া। তারপরেও তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি আমার জীবন দিয়ে হলেও সে দায়িত্ব যথাযথভাবে পালন করবো। তিনি আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।