• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৬, ২০২২, ১০:৪৩ পূর্বাহ্ণ
আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ জাটকা জব্দ

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের আগৈলঝাড়ায় মৎস্য অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমান জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। জব্দকৃত জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, থানা পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে রবিবার সকালে উপজেলার গৈলা বাজার থেকে ১৫০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় মোবাইল কোর্ট চালিয়ে জাটকা পরিবহনের দায়ে ভ্যান চালক গোলাম রাব্বিকে এক হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) বিপিন চন্দ্র বিশ্বাস। পরে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।