গৌরনদী প্রতিনিধি \ ২০০১ সালে জামাত-বিএনপির ভয়াবহ নির্যাতনকে রোড ম্যাপ ধরে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
রবিবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, স্বাধীনতার স্ব-পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগকে শক্তিশালী করে সকল রাজনৈতিক অপশক্তিকে মোকাবেলা করতে হবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, মলিনা রানী রায়, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, আমিনুল ইসলাম বাবুল, শফিকুল হোসেন টিটু প্রমূখ।
এরপূর্বে উপজেলা পরিষদের হলরুমে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের সাথে পৃথক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন
আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।