• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর সমাধিতে উপমহাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী ভুপেন হাজারিকার পরিবারের সদস্যসহ ২০ সদস্যের ভারতীয় সাংস্কৃতিক দলের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৬, ২০২২, ১২:৩৯ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধিতে উপমহাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী ভুপেন হাজারিকার পরিবারের সদস্যসহ ২০ সদস্যের ভারতীয় সাংস্কৃতিক দলের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : উপমহাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী ডক্টর ভুপেন হাজারিকার ১১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সফররত শিল্পীর পরিবারের সদস্যসহ ২০ সদস্যের একটি ভারতীয় সাংস্কৃতিক দল।

আজ রোববার (০৬ অক্টোবর) বিকালে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পস্তবক অপর্ণ করে গভীর শ্রদ্ধা জানান তারা। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করেন।

শিল্পীর ভাতৃবধূ মনীষা হাজারিকা ও বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা শঙ্করলাল গোয়েঙ্কা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। পরে তারা সমাধি সৌধ ঘুরে দেখেন এবং সমাধি সৌধ চত্বরের বকুলতলায় ভূপেন হাজারিকার দু’টি গান পরিবেশন করেন।