• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলার ভোটারকে কুপিয়ে জখম করলো মেম্বার প্রার্থী বশির মাঝি!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৭, ২০২২, ০৫:০৫ পূর্বাহ্ণ
ভোলার ভোটারকে কুপিয়ে জখম করলো মেম্বার প্রার্থী বশির মাঝি!

ভোলা প্রতিনিধি।।

ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের ভোটার হালনাগাদকে কেন্দ্র করে ধারালো দা দিয়ে ভোটাকে কুপিয়ে জখম করছে বশির মাঝি নামে এক মেম্বার প্রার্থী। বশির মাঝি ২০২১ সালে মদনপুর ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। সে ওয়ার্ডের চর পদ্না গ্রামের বাসিন্দা দুলু মাঝি ছেলে। বরিবার (৬ নভেম্বর) দুপুরে নাছির মাঝি এলাকায় এই ঘটনা ঘটে।পরে স্থানীদের উপস্থিতি টের পেয়ে বশির মাঝি পালিয়ে যায়।

গুরুতর আহত মো. লিটন (৪০) স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। লিটন
ঐ ইউনিয়নের চর মুন্সি গ্রামের বাসিন্দা। তিনি তসর ছেলে/মেয়েকে নতুন ভোটার আসেছিলেন।

গুরুতর আহত লিটন জানান, সকালে আমি আমার ছেলে ও মেয়ে কে নতুন ভোটার করতে নাছির মাঝি মিঠু মেম্বারের আসি ভোটার কথার কাটাকাটির এক পর্যায় বশির মাঝি তার হাতে থাকা ব্যাগ ধরালো দা দিয়ে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে দেয় এবং তার ব্যাগে থাকা দা,ছুরি, চাপাতিসহ ৫/৬ দেশীয় অস্ত্র ধান খেতে ফেলে দিয়ে পালিয়ে যায়।

এদিকে ঘটনা পর ভোলা সদর মডেল থানার এসআই কবিরের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করে।

এই ঘটনার সততার নিশ্চিত করে এসআই কবির জানান, আমরা ঘটনা স্থান থোকে ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করছি। অভিযুক্ত বশির মাঝিকে গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান চলমান।