• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এক গাভীর তিন বাচ্চা প্রসব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৯, ২০২২, ১০:১১ পূর্বাহ্ণ
এক গাভীর তিন বাচ্চা প্রসব

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভীমেরপাড় গ্রামের কৃষক আব্দুল মান্নান গোমস্তার একটি গাভী এক সাথে তিনটি বাচ্চা প্রসব করেছে। ঘটনাটি ওই এলাকায় প্রথম হওয়ায় কৃষক মান্নানের বাড়ীতে ভীর করছেন উৎসুক জনতা।
বুধবার দুপুরে কৃষক মান্নান গোমস্তা জানান, তিনবার ইনজেকশন দেওয়ার পরও গাভীটি গর্ভবতী হয়নি। পরবর্তীতে উন্নত জাতের ষাড়ের মাধ্যমে গাভীটিকে গর্ভবর্তী করানো হয়। দশ মাস পর মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে গাভীটি এক সাথে তিনটি বাচ্চা প্রসব করে। গাভী ও বাচ্চা সম্পূর্ন সুস্থ রয়েছে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান জানান, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। ঘটনাস্থলে গিয়ে গাভীটির কোন চিকিৎসা প্রয়োজন হলে তা প্রদান করা হবে।