গৌরনদী প্রতিনিধি \ “চলো আমরা স্কুলে যাই, পড়া শেষে একসাথে দুপুরের খাবার খাই” এই ¯েøাগানকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলার ১৬টি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রমের অংশ হিসেবে কাঁঠালতলী সরকারী প্রথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে বুধবার দুপুরে বিদ্যালয় কক্ষে মিড ডে মিল কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার চুন্ন ফকির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব।
কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মুনসুর আলী হাওলাদারের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ শাহে আলম শিকদার প্রমূখ।
উল্লেখ্য, ১০ টাকার বিনিময়ে শিক্ষার্থীরা মাসে দুই দিন সবজি, ডাল মিশ্রিত খিচুড়ী ও একটি ডিম খেতে পারবে। এছাড়াও যেসব শিক্ষার্থীদের সামর্থ নেই তাদেরকে বিনামূল্যে খাবার প্রদান করা হবে।