• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সারাই ইউনিয়নে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৯, ২০২২, ১২:২২ অপরাহ্ণ
সারাই ইউনিয়নে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে অভিভাবক সমাবেশ

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধি ঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়াজনে রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে অভিভাবক সমাবেশ ২০২২ গত বুধবার অনুষ্ঠিত হয়।
কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে সারাই পোদ্দার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় উপ পরিচালক প্রাথমিক শিক্ষা মোঃ মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রংপুর মোঃ মমিনুল ইসলাম, কাউনিয়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার, কাউনিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সিঞ্চিতা রহমান। বক্তব্য রাখেন ইউআরসি ইন্সটেকটর রিতাস চন্দ্র, সহকারী উপজেলা শিক্ষ অফিসার আঃ লতিফ, এসএমসি সদস্য আঃ কাফি, অভিভাবক আঃ রহমান, রুমানা খাতুন, প্রধান শিক্ষক মোছাঃ আয়শা পারভীন প্রমূখ।