• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে বিএনপি নেতা হত্যায় রোমে প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১০, ২০২২, ১৪:০৪ অপরাহ্ণ
সিলেটে বিএনপি নেতা হত্যায় রোমে প্রতিবাদ সভা

ইতালি প্রতিনিধিঃ
সিলেটে বিএনপি নেতা আ.ফ.ম কামাল হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রাজধানী রোমে শোক ও প্রতিবাদ সভা করেছে সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালি। সংগঠনের সভাপতি মোঃ গাউসুজ্জামান গেন্দু শাকিলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জায়েদুল হক মুকুলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনিমুর রহমান সালাম, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইতালি বিএনপির সহ সভাপতি সাজ্জাদুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ তৌহিদ কাদের, সহ সাধারণ সম্পাদক আল আমিন বিশ্বাস, সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক হিরা মিয়া, রানা খান, কাদির মিয়া, মোসলেম মিয়াসহ আরও অনেকে।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আরমান উদ্দিন স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আরেফিন, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ, ফরহাদ আহমেদ, কয়েস উদ্দিন, হেলাল মিয়া, মোঃ খোকন, সাজিম আহমেদ, জাইদুল ইসলাম প্রমূখ।
হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামীলীগকে দায়ী করেছে সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির নেতৃবৃন্দ।