বরিশাল ব্যুরো
বরিশালের অন্যতম সাংস্কৃতিক সংগঠন চারুকলা বরিশালের নতুন কমিটি গঠন করা হয়েছে। বার্ষিক সাধারণ সভার মাধ্যমে শুক্রবার রাতে নগরীর কীর্তনখোলা মিলনায়তনে এই কমিটি গঠন করা হয়। ২১ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটির সভাপতি করা হয় কবি দীপঙ্কর চক্রবর্তীকে ও সাধারণ সম্পাদক করা হয় তমাল রায়কে।
কমিটিতে আরো রয়েছেন সহ-সভাপতি পদে আবুল কালাম আজাদ টিপু ও সুশান্ত ঘোষ, কোষাধ্যক্ষ পদে চন্দ্র শেখর বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন দাস ও দুর্জয় সিংহ, সদস্য বিষয়ক সম্পাদক সারতিজ রিদওয়ান অয়ন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক বিথী আক্তার, মঙ্গল শোভাযাত্রা ও লোকশিল্প বিষয়ক সম্পাদক তাসনিম মাহমুদ সিয়াম, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক গৌরব কর্মকার, যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ রায় প্রাত, দাপ্তরিক নথি সংরক্ষণ ও প্রচার বিষয়ক সম্পাদক অনিতা রায়, মুদ্রণ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক-কিশোর রায় আকাশ।
কার্যনির্বাহী সদস্য করা হয়েছে সাবেক সভাপতি আলতাফ হোসেন, আব্দুস সোবাহান বাচ্চু, সুভাষ চন্দ্র দাস নিতাই, অসীম বণিক, নাজমুল আলম অভি, রনি দাস, সুব্রত চন্দকে।
এর আগে চারুকলা বরিশাল এর ৩৩ তম বার্ষিক সাধারণ সভা বার্ষিক রির্পোট পেশ করেন সাধারণ সম্পাদক রনি দাস। ##