• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কৃষকদের নিয়ে উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২২, ০৩:৩৮ পূর্বাহ্ণ
কৃষকদের নিয়ে উঠান বৈঠক

গৌরনদী প্রতিনিধি \ প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে পতিত জমির ব্যবহার ও তেল জাতীয় ফসল আবাদ বৃদ্ধির লক্ষে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের শরিফাবাদ ব্লকের কৃষকদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শরিফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বীরেন চন্দ্র ঘরামী, উপসহকারী কৃষি কর্মকর্তা মিঠুন বণিক, কৃষক ইদ্রিস হাওলাদার সহ অন্যান্যরা। বৈঠকে অর্ধশতাধিক কৃষক অংশগ্রহন করেন।