• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচ হাজার গ্রামবাসীর দুর্ভোগ লাঘব করলেন সেবকলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২২, ০৩:৩৮ পূর্বাহ্ণ
পাঁচ হাজার গ্রামবাসীর দুর্ভোগ লাঘব করলেন সেবকলীগ নেতা

স্টাফ রিপোর্টার :
খালে ভাটার অপেক্ষায় থাকতেন পাঁচ গ্রামের পাঁচ হাজারের বেশি গ্রামবাসী। ভাটা
লাগলেই মাথায় বোঝা নিয়ে পার হতেন তারা। কেউ আবার জরুরি প্রয়োজনের নিরুপায়
হয়ে সাতরে পার হতেন খাল। বিশেষ প্রয়োজনে কিংবা রোগী ও বয়স্ক-বৃদ্ধকে নিয়ে পড়তে
হতো চরম বিপদে। আশেপাশে নৌকা দিয়ে পড়াপাড়ের সুযোগ না থানায় চরম দুর্ভোগ
দীর্ঘ বছরের। আর এসব গ্রামবাসীর কথা চিন্তা করে পটুয়াখালীর দশমিনা উপজেলার
যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন চরবোরহানের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ
চরশাহজালালের রাসেল হাওলাদার বাড়ির পাশের বিশাল খালে উপর পচিশ হাজার টাকা খরচ করে
সাকোর বানিয়ে দিলেন ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাহজাহান
হাওলাদার। স্থানীয় গ্রামবাসী জনপ্রতিনিধি থেকে শুরু করে বহু নেতাদের পেছনে
দৌড়ঝাপ করেও কোন কুলকিনারা পাননি। বিষয়টি ওই সেবক লীগ নেতার নজরে এলে
তিনি নিজ অর্থে বানিয়ে দেন সাকো। মঙ্গলবার সকালে গ্রামবাসীর পাড়াপাড়ের
মাধ্যমে যাত্রা শুরু হয় সাকোর। একই স্থানে দুই বছর আগে প্রায় একই পরিমাণ অর্থ খরচ
করে তিনি সাকো নির্মাণ করে দেন। সেটা ভেঙে গেলে পূণরায় আবার নির্মাণ করা
হলে শুরু হয় চলাচলা। এতে খুশি গ্রামের মানুষ। এছাড়াও ওই নেতা গ্রামবাসীর খাল
পাড়াপাড়ে আলাদা স্থানে দিয়েছেন নৌকা উপহার,পাবলিক টয়লেট ও ধর্মীয় প্রতিষ্ঠানে
অনুদান। সাকো চালুর সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য মো. শামসুল হক
হাওলাদার ও আলম মাতুব্বর প্রমুখ।