• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সামপ্রদায়িক শান্তির বিকল্প নেই: এমপি রনজিত রায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২২, ০৭:১৫ পূর্বাহ্ণ
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সামপ্রদায়িক শান্তির বিকল্প নেই: এমপি রনজিত রায়

আবু তাহের, অভয়নগর প্রতিনিধিঃযশোর সদরের বসুন্দিয়ার কালি বটতলায় সনাতন ধর্মীদের শ্যামা পূজায় গতকাল বুধবার রাতে পদাবলী কির্তন অনুষ্ঠানের মধ্যদিয়ে ২দিনব্যাপী পূজা সম্পন্ন হয়।
গত ২৮ ও ২৯ কার্তিক ২দিন ব্যাপী আয়োজিত শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষ্যে কালী পূজা ও পদাবলী কির্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সাংসদ বাবু রনজিত কুমার রায়। তিনি মানব কল্যাণে সামগ্রীক সম্প্রীতির প্রতি সর্বাধিক গুরুত্ব দিতে সকল ভক্তবৃন্দ ও উপস্থিত সকল ধর্মের মানুষের আহŸান জানান। বাসুদেব সরকারের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসরাম তিব্বত, ১৫নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম খান রাসেল। বিশেষ অতিথি ছিলেন বসুুিন্দয়া ইউনিয়ন আওয়ামীলগের সাংগাঠনিক সম্পাদক মোঃ হারুনর রশীদ, আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান স্বাপন, ১নং ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ ইমরান হোসেন, ২নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ইমরান হোসেন মিলন, বসুন্দিয়ার বিভিন্ন পুজা কমিটির নেতৃবৃন্দ।