ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ে শুক্রবার সকাল ১০টার দিকে চতুর্থতম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের লেখাপড়া গুণগত মানোন্নয়ন এবং উচ্চ শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে মধ্যনগর উপজেলার দিশারী মেধাবৃত্তি পরিচালনা কমিটি এই পরীক্ষার আয়োজন করে। এতে মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার ৪২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ২৬৩জন ছাত্র ছাত্রী অংশ নেয়। পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন মধ্যনগর বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক রমাপদ চক্রবর্তী। পরীক্ষা কমিটির সদস্য সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন দিশারী মেধাবৃত্তি পরিচালনা কমিটির সদস্য অনুজ কান্তি সরকার ও পরেশ চন্দ্র দাশ। কেন্দ্র পরিদর্শন করেন মধ্যনগর থানার ওসি জাহিদুল হক, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক বসন্ত কুমার বিশ্বাস প্রমুখ। আগামি ১৫ডিসেম্বর এই পরীক্ষার ফলাফল অনুষ্ঠিত হবে। পরে মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও এককালীন অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।