• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিশু তাসিন আব্দুল্লাহকে বাঁচাতে সাহায্যের হাত বাড়ান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২২, ১২:৫৭ অপরাহ্ণ
শিশু তাসিন আব্দুল্লাহকে বাঁচাতে সাহায্যের হাত বাড়ান

গৌরনদী প্রতিনিধি ॥ কিডনি রোগে আক্রান্ত ফুটফুটে শিশু তাসিন আব্দুল্লাহ’র (৪) উন্নত চিকিৎসার জন্য মানবিক সহায়তার আবেদন করেছেন শিশু তাসিনের হতভাগ্যে পিতা। একমাত্র ছেলের চিকিৎসা করাতে গিয়ে সর্বোস্ব হারিয়ে ছেলেকে বাঁচাতে প্রধানমন্ত্রী সহ সমাজের বিত্তবানদের কাছে তিনি সাহায্যের আবেদন করেছেন। শিশু তাসিন বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের শৌলকর গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।
শিশু তাসিনের পিতা ফরহাদ হোসেন বলেন, দেড় বছর বয়সে তার একমাত্র ছেলে তাসিন আব্দুল্লাহ কিডনি জনিত রোগ নেফ্রোটিক সিনড্রোমে আক্রান্ত হয়। বর্তমানে তাসিনের বয়স চার বছর। এই আড়াই বছরে তাসিনকে বরিশাল, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করিয়েছি। এরপরও সে (তাসিন) সুস্থ হয়নি। শিশুপুত্রের চিকিৎসা করাতে গিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটতে গিয়ে গত তিনমাস পূর্বে একটি কোম্পানির সেলসম্যানের চাকরীটাও হারিয়েছি।
কান্নাজড়িত কন্ঠে ফরহাদ হোসেন আরও বলেন, বর্তমানে তাসিন বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোহাম্মাদ আলী রুমীর অধীনে চিকিৎসাধীন। তাসিনকে প্রতিমাসে দুই থেকে তিনবার চিকিৎসকের কাছে নিয়ে যেতে হচ্ছে। চিকিৎসক তাসিনের উন্নত চিকিৎসার জন্য অতিদ্রুত ভারতে নিয়ে যেতে বলেছেন। কিন্তু তাসিনকে আড়াই বছর যাবত চিকিৎসা করিয়ে নিস্ব হয়ে গেছি। ভারতে চিকিৎসা করাতে গেলে অনেক টাকার প্রয়োজন। তাই বাধ্য হয়ে একমাত্র ছেলের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী সহ সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করছি।
যোগাযোগ ও সাহায্য পাঠানোর জন্য বিকাশ (পার্সোনাল) নাম্বার: ০১৩১১-০২৭৩২৯। অথবা সঞ্চয়ী হিসাব নং- ০৩৯৩১০০০০৩৩৯৬, বাংলাদেশ কমার্স ব্যাংক, গৌরনদী, বাটাজোর শাখা।