• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পিকনিকের বাস উল্টে নিহত ১ : আহত ৩০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২০, ০৭:২৫ পূর্বাহ্ণ
পিকনিকের বাস উল্টে নিহত ১ : আহত ৩০

রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের একটি বাস উল্টে একজন নিহত হয়েছেন।

দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের দেপ্পোছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মানিকছড়ির পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।