• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বিশ^ শিশু দিবসে সভা-চিত্রাংকন প্রতিযোগীতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২০, ২০২২, ১০:৩২ পূর্বাহ্ণ
বরিশালে বিশ^ শিশু দিবসে  সভা-চিত্রাংকন প্রতিযোগীতা

স্টাফ রিপোর্টার

বরিশালের উজিরপুর উপজেলায় বিশ^ শিশু দিবস- ২০২২ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও শ্রেনী ভিত্তিক অংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনি অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে উপজেলার হারতা স্কুল এন্ড কলেজ মিলনায়োতনে অনুষ্ঠিত অনুষ্ঠানে আয়োজন করে সিআরএসএস। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হারতা স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বাসুদেব বিশ^াস।

সিআরএসএস এর প্রোগ্রাম ম্যানেজার সুজিত হালদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়। কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার ক্যামেলিয়া ঝিনি বাড়ৈ এর সঞ্চালনায় আলোচনা শেষে শিশুদের অংশগ্রহনে এক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পরে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। ##