• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২০, ২০২২, ১২:০৫ অপরাহ্ণ
গৌরনদীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার  বিতরণ

গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদীতে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন, কম্বল ও লাশ বহনের জন্য খাটিয়া বিতরণ করা হয়েছে।
গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে ও বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের সহযোগিতায় রবিবার বিকেলে উপজেলার টরকী বাসষ্ট্যান্ডে বিতরণী অনুষ্ঠানে গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা কাজী সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবিক শওকত।
অনুষ্ঠানে ১০ জন প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার ও কম্বল, দুইজন সুস্থ মহিলাকে সেলাই মেশিন এবং স্থানীয় একটি মসজিদে লাশ বহন করার জন্য খাটিয়া বিতরণ করা হয়।