• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর সমাধিতে ভারতের আসামের আইনসভার প্রতিনিধিদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২১, ২০২২, ১০:৪১ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধিতে ভারতের আসামের আইনসভার প্রতিনিধিদের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ভারতের আসাম প্রদেশের আইনসভার উচ্চ পর্যায়ের ৫৮ সদস্য বিশিষ্ট সংসদীয় প্রতিনিধি দল।

আজ সোমবার (২১ নভেম্বর) দুপুরে আসামের স্পিকার শ্রী বিশ্বজিৎ দৈমারীর নেতৃত্বে ৫৮ সদস্য বিশিষ্ট সংসদীয় প্রতিনিধি দল জাতির পিতার সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গবীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন তারা।

এ সময় ভারতের আসাম প্রদেশের সংসদীয় প্রতিনিধি ও বিরোধী দলীয় প্রতিনিধি শ্রী দেবব্রত শাইকিয়া, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম সহ আসামের আইনসভার ৩২ জন সদস্য ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। #