• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে নির্মাণ কাজ করায় সংঘর্ষের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২১, ২০২২, ১৪:১৮ অপরাহ্ণ
বাকেরগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে নির্মাণ কাজ করায় সংঘর্ষের আশঙ্কা

বাকেরগঞ্জ প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে নির্মাণ কাজ অব্যাহত রাখায় সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

বাকেরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের রুনসী গ্রামে জোরপূর্বক অন্যের জমিতে নির্মাণ কাজ অব্যাহত রাখায় এ সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় জমির মালিকের ভাই মোঃ শহিদ হাওলাদার বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাকেরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের রুনসী গ্রামের মরহুম মোঃ রফিকুল ইসলাম রুনসী মৌজায় জেএল ৩৩ নং, এসএ ২৬৭ নং খতিয়ানে হাল ৭৩৯ নং দাগে মোট ১৩ শতাংশ জমির মালিক। উক্ত জমিতে তিনি কয়েকটি টিনসেট ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিলেন।জমির মালিক মরহুম মোঃ রফিকুল ইসলাম জীবিতবস্থায় তার সেই জমি ও ঘর দেখভাল করার জন্য তিনি একই ওয়ার্ডের মৃত হোসেন আলী হাওলাদার পুত্র মোঃ মনিরুল হাওলাদারকে কেয়ারটেকারের দায়িত্ব দেয়।

কয়েকদিন বাড়ির কেয়ারটেকার মোঃ মনিরুল হাওলাদার জালজালিয়াতি করে ২ শতাংশ জমির একটি দলিল তৈরী করে নিজেকে মালিক দাবি করে বাড়ির নির্মাণ কাজ শুরু করেন। এ ঘটনায় জমির মালিক মরহুম মোঃ রফিকুল ইসলাম হাওলাদার পুত্র মোঃ সাইফুল ইসলাম বাদি হয়ে বাকেরগঞ্জ সহকারী জজ আদালতে মামলা (মামলা নং-৫৩/২০২২) দায়ের করলে বিজ্ঞ বিচারক জমিতে নিষেধাজ্ঞা প্রদান করে ওই জমিতে নির্মাণ কাজ বন্ধ রাখতে নির্দেশ দেয়।

মামলা চলাবস্থায় আদালতের নির্দেশ অমান্য করিয়া মনিরুল হাওলাদার ও তার পুত্র জুয়েল হাওলাদার বিরোধীয় জমিতে নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। জমির মালিকের ভাই শহিদ হাওলাদার বাঁধা দিলে তাকে খুম-জখমসহ মিথ্যা মামলার হুমকি দেয়। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। অসহায় মরহুম রফিকুল ইসলামের পরিবার এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও ন্যায় বিচারের প্রার্থনা করেছেন।