• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আজ একনেকে অনুমোদন হয়েছে কাঙ্খিত গলাচিপা সেতু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২২, ২০২২, ১০:২২ পূর্বাহ্ণ

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নিবার্হী কমিটি (একনেক) এ অনুমোদন হয়েছে কাঙ্খিত গলাচিপা ব্রিজ। ব্রিজটি গলাচিপার রামনাবাদ চ্যানেলের উপর নির্মিত হওয়ার প্রস্তাব করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও নৌপরিবহণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এসএম শাহজাদা। সূত্র জানায়, গলাচিপার রামনাবাদ নদীর উপর ব্রিজ বদলদে দিতে পারে উপকূলীয় গলাচিপারসহ তিন উপজেলার কমপক্ষে ১০ লাখ মানষের ভাগ্য। জেলা সদরের সাথে সরাসারি যোগাযোগ স্থাপন হবে গলাচিপা ও রাঙ্গাবালী এবং দশমিনা উপজেলার আংশিক। এতে উন্নয়ন ঘটবে ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন প্রেক্ষাপট। গলাচিপার রামনাবাদ নদীতে ব্রিজ নির্মাণ হলে মৎস্য ও কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে মনে করছেন ব্যবসায়, রাজনীতিবিদ ও বোদ্ধামহল। সংশ্লিষ্টদের সাথে কথা বলে এসব তথ্য জানাগেছে।