ভোলা জেলা প্রতিনিধি।।
ভোলার দৌলতখানে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে বসতঘর ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ১০ টায় দৌলতখান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুবদের কলোনীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কমল চন্দ্র ঘোষের রান্না ঘরের গ্যাস সিলিন্ডার হইতে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে সমস্ত ঘরে। এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে দৌলতখান ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসে স্থানীদের স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
আগুন নিয়ন্ত্রণে আনতে না পাড়ায় সম্পূর্ণ বসতঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে নগদ ১ লক্ষ টাকাসহ ঘরের মূল্যবান জিনিস পুড়ে যায়। এতে কমপক্ষে ১০ লক্ষ টাকার ক্ষতি হয় বলে দাবি গৃহকর্তা কমল চন্দ্র ঘোষ।
এসব তথ্য নিশ্চিত করে দৌলতখান ফায়ার সার্ভিসের টিম লিডার শাহাদাৎ হোসেন বলেন, রান্না ঘরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থানে পৌঁছে এক ঘন্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।