• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে বিনামূল্যে বীজ-সার বিতরণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২২, ০৯:১৩ পূর্বাহ্ণ
সুন্দরগঞ্জে বিনামূল্যে বীজ-সার বিতরণের উদ্বোধন

মোঃ আসাদুল ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২৩ তারিখ( বুধবার )বিনামূল্যে
বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে চলতি রবি মৌসুমে
শাক-সবজি, গম, ভূট্টা, সরিষা, বাদাম, সূর্যমূখী, পেয়াজ, মসুর, মুগ ও সয়াবিনের
আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও
রাসায়নিক সার বিতরণের উদ্বোধন উপলক্ষ্যে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি অফিসের
আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী
কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির ও
সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু। পরে বিনামূল্যে সার বীজ
বিতরণের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে শাক-সবজি
এক হাজার ৫০০, গম এক হাজার ৪৫০, ভূট্টা ৮৩০, সরিষা ৩ হাজার ৩০০, বাদাম ৭৫,
সূর্যমূখী ১৬০, পেয়াজ ৪০, মসুর ৫০, মুগ ৫০ ও সয়াবিন ২০ জনকেসহ মোট ৭ হাজার
৪৭৫ জন কৃষকের প্রতিজনকে এক বিঘা করে জমি আবাদের বীজ, সার বিতরণ করা হবে।