• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের চোরাই ভ্যানসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২২, ০৪:০৪ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জের চোরাই ভ্যানসহ একজন গ্রেফতার

বাকেরগঞ্জ প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জে চোরাই অটো ভ্যানসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোঃ বেলাল হোসেন (২৫) বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৭ টায় বাস স্ট্যান্ড শ্রমিক মার্কেট থেকে তাকে চোরাই ভ্যান গাড়িসহ থানার এএস আই মাকসুদ তাকে গ্রেফতার করে।

সুত্রে জানা যায়, বাকেরগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী নলছিটি থানার হদুয়া গ্রামের মাওলানা মোঃ হোসাইন গত ২২ আগস্ট পটুয়াখালী মেসার্স গনেশ এন্ড অটো হাউজ থেকে ৫৫ হাজার দিয়ে একটি অটো ভ্যান ক্রয় করেন। তিনি ক্রয় ভ্যান গাড়িটি একজনের নিকট ভাড়ায় দেন।

গ্রেফতারকৃত মোঃ বেলাল হোসেন পুলিশকে জানান, তিনি গত সোমবার উপজেলার কলসকাঠী ইউনিয়নের দক্ষিণ সাদিশ গ্রামের শামিম হাওলাদারের নিকট থেকে ৩২ হাজার টাকায় একটি অটো ভ্যান ক্রয় করেছিলেন। ভ্যান গাড়িটির মূল মালিক শামিম ভেবেই তিনি অটো ভ্যানটি ক্রয় করেন।

গ্রেফতারকৃত মোঃ বেলাল হোসেন উপজেলার কলসকাঠী ইউনিয়নের দক্ষিণ সাদিশ গ্রামের মৃত মন্নান সিকদারের পুত্র বলে পুলিশ জানায়।

থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন একটি চোরাই অটোভ্যান উদ্ধার এবং একজনকে আটকের সত্যতা স্বীকার করে জানান, আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।