• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বিজ্ঞান মেলার উদ্বোধণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২২, ১৩:৪০ অপরাহ্ণ
গৌরনদীতে বিজ্ঞান মেলার উদ্বোধণ

গৌরনদী প্রতিনিধি \ “ইন্টারনেটে আসক্তির ক্ষতি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বরিশালের গৌরনদীতে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শনিবার সকালে উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে ফিতা কেটে মেলার উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্ত লিটু চ্যাটার্জীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, সহকারী প্রোগ্রামার মোঃ শরিফুল ইসলাম, গৌরনদী মডেল থানার এসআই সহিদুল ইসলাম। শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা। মেলায় বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।