• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে গভীর রাতে ককটেল ফাটিয়ে দূর্ধর্ষ ডাকাতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২২, ১৩:২৬ অপরাহ্ণ

আবু তাহের, নিজস্ব সংবাদদাতা:
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের এক বাড়িতে ককটেল বিস্ফোরন করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির লোকজনকে বেধে লুটপাট চালিয়েছে। ককটেল বিস্ফোরনে একজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিরাব মধ্যরাতে ওই গ্রামের মৃত নয়ন চত্রবর্তীর ছেলে কমল চক্রবর্তীর বাড়িতে। এঘটনার পর পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কমল জানায়, রাত দুইটায় হঠাৎ মুখোশধারী ৫-৬ জন বাড়ির পশ্চিম পাশের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তার ও তার স্ত্রীর অরুন্ধতীর হাত বেঁধে ফেলে। এসময় তার মাথায় লোহার রড দ্বারা আঘাত করে দূর্বিত্তরা । কমল চক্রবর্তী চিৎকারে তার ভাইয়ের স্ত্রী মৌসুমী চক্রবর্তী আসলে তাকেও বেঁধে ফেলা হয়। পাশের রুমে গিয়ে তার ভাই শ্যামল চক্রবর্তীকে বেঁধে ফেলে। ডাকাতদের হাতে থাকা দেশীয় অস্ত্র দা – বটি ও ককটেল দিয়ে ভীতি সৃষ্টি করে বাড়িতে থাকা স্টিলের আলমারি থেকে আনুমানিক ৯/১০ ভরি সোনা, নগদ ১০-১২ হাজার টাকা, তার ভাই শ্যামল চক্রবর্তীর ঘর থেকে নগদ একলাখ ৯০ হাজার টাকা ও ৫/৬ ভরি সোনা লুট করে ।
স্থানীয়রা জানায়, বিষয়টি বুঝতে পেরে এলাকার লোকজন ছুটে আসলে দূর্বিত্তরা ককটেল বিস্ফোরন করে। প্রতিবেশী নুরু গাজীর ছেলে সুমন গাজী ককটেল বিস্ফোরনে আহত হন। পরে দূর্বিত্তরা রাত আড়াইটার দিকে কমলের বাড়ির পশ্চিম দিকের মাঠ দিয়ে সটকে পরে । এরপর স্থানীয়রা আহত কমল চক্রবর্তী ও সুমন গাজীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, রাতেই পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরির্দশন করেছে। এছাড়া সকালে পুলিশের উর্দ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।