• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২২, ০৯:২৮ পূর্বাহ্ণ
গৌরনদীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

গৌরনদী প্রতিনিধি \ রবি মৌসুমে প্রণোদনা এবং পূর্নবাসন কর্মসূচীর আওতায় বরিশালের গৌরনদী উপজেলার চার হাজার একশ’ ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শষ্যের বীজ-সার এবং বোরো মৌসুমের উফসী ধান বীজ বিতরণের উদ্বোধণ করা হয়েছে।
উপজেলা কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে সোমবার বেলা এগারটায় উপজেলা চত্বরে বীজ ও সার বিতরণের উদ্বোধণ করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন প্রমুখ।