রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
বিএনপি সোহরাওয়ার্দিতে সমাবেশ করতে ভয় পায়, কারণ সেখানে রয়েছে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের ইতিহাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
২৮ নভেম্বর সোমবার দিনাজপুর গোর এ শহিদ বড় ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের আরো বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে ঘোষণার পাঠক মাত্র তিনি ঘোষক নন। জিয়ার রহমান কে তিনি ইতিহাসের ফুটনোট বা পাদটিকা হিসেবে অভিহিত করেন। এ সময় ওবায়দুল কাদের কেন্দ্রীয় নেতা শাহজাহান খান এর মাধ্যমে পরিবহন শ্রমিক ও মালিকদের উদ্দেশ্যে অনুরোধ করেন ১০ ডিসেম্বর বিএনপি সমাবেশের আগে পিছে যেন কোনরকম ধর্মঘট বা না রাখে। ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশংসা করে বলেন, তিনি অনেক দরদী ও উদার। তাই খালেদা জিয়া জেলে না থেকে বাসায় থাকতে পারছেন।
প্রসঙ্গত, ১০ বছর পর দিনাজপুর জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠিত হবে। এসময় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান, রমেশ চন্দ্র সেন এমপি ও দলের সাংগাঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিকসহ কেন্দ্রীয় নেতা এবং স্থানীয় সংসদ সদস্যরা