• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২২, ০৯:২০ পূর্বাহ্ণ
সুন্দরগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা।

মোঃ আসাদুল ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি

সুন্দরগঞ্জে আগামি ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস
উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে এ উপলক্ষে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা আ’লীগ সভাপতি মিসেস আফরুজা বারী, পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক, দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম রেজা, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল
ইসলাম ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাবলু মিয়া প্রমূখ।