• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ডিবির অভিযানে ১০ ডাকাত আটক, মালামাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২২, ১৩:১৮ অপরাহ্ণ
যশোরে ডিবির অভিযানে ১০ ডাকাত আটক, মালামাল উদ্ধার

আবু তাহের, নিজস্ব সংবাদদাতা
সম্প্রতি যশোর ও বাঘারপাড়ায় সংঘটিত হওয়ায় কয়েকটি ডাকাতির ঘটনায় জড়িত সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় ১০ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। ২৯ নভেম্বর ও ৩০ নভেম্বর ভোর পর্যন্ত গোপালগঞ্জ নড়াইল ও খুলনা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ডাকাত দলের দখল থেকে লুণ্ঠিত মালামালের মধ্যে ৪ ভরি ১১ আনা স্বর্ণালংকার, মোবাইল ফোন, ২২ হাজার টাকা, রাম দা, গাছি দা, খেলনা পিস্তল, মাস্টার চাবি উদ্ধার করা হয়। এই ডাকাত দল বাঘারপাড়ার করিমপুরসহ ওই এলাকায় ৪টি ডাকাতির ঘটনা ঘটিয়েছে। এছাড়া যশোর শহরতলী তপসীডাঙ্গায় ডাকাতি সংঘটিত করে।
ডিবির আইটি এক্সপার্ট টিমের তদন্ত ও অভিযান আটককৃত ডাকাতরা হচ্ছে গোপালগঞ্জের তারিকুল ইলাম, সবুজ আলী, বোরহান সরদার, নড়াইলের আরজ আলী, নাদিম মাহমুদ, রুবেল সরদার, শাহ আলী বাবু, খুলনার ওহিদ মোল্লা, আফরোজা ও সুনাম বিশ্বাস।
বাঘারপাড়া করিমপুরের ডাকাতি ঘটনায় আরাফাত হোসেনের করা মামলায় আটকৃতদের আদালতে চালান দেয়া হবে বলে জানিয়েছেন ডিবি ওসি রুপন কুমার সরকার। আটককৃত ডাকাত দলের বিরুদ্ধে একাধিক হত্যা, ডাকাতি, চুরি মামলা তদন্ত ও বিচারাধীন রয়েছে বিভিন্ন থানা ও আদালতে।