• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২২, ১২:৫৮ অপরাহ্ণ

আবু তাহের, নিজস্ব সংবাদদাতা:
যশোরে ট্রেন দুর্ঘটনায় একজন নিহত হওয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ১২টায় যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের রেললাইনে। নিহত জনি (৩৫)হোসেন দুর্গাপুর গ্রামের জামিল হোসেনের ছেলে।
নিহতের স্বজনেরা জানায়, জনি মোটরসাইকেল আরোহী ছিলেন। ৮নং দেয়াড়া ইউনিয়নের তেঘরিয়া নামক স্থানে মোটরসাইকেল যোগে রেললাইন ক্রস করতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় গুরুতর রক্তাক্ত জখম হন। তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ ওয়াসিম কুমার দাস জানান, তেঘরিয়া এলাকায় বেনাপোল থেকে খুলনা গামী ‘বন্ধন এক্সপ্রেসের সাথে জনির ধাক্কা লাগে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। এসময় জনির প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছিল। হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, জনি ট্রাক ড্রাইভার। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।