• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নৌকার মেয়র প্রার্থী ডালিয়ার সাথে মহানগর মহিলালীগের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২২, ১৩:৪৮ অপরাহ্ণ
নৌকার মেয়র প্রার্থী ডালিয়ার সাথে মহানগর মহিলালীগের মতবিনিময়

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ।
রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন উপলক্ষে মহানগর মহিলালীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বেতপট্রিস্থ দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। মতবিনিময় সভায় মহানগর মহিলালীগের সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সহসভাপতি আবুল কাশেম, নবীউল্লাহ পান্না, মহিলা বিষয়ক সম্পাদক আলেয়া খাতুন লাভলী, উপ-দপ্তর সম্পাদক আবু সাদাত শাওন, হারাগাছ থানা আওয়ামীলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন মহানগর মহিলালীগের সাধারণ সম্পাদক ইসমত আরা বন্যা। মতবিনিময় সভায় মহানগর মহিলালীগের ৩৩ টি ওয়ার্ডের নারী নেত্রী ও কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে
মতবিনিময় সভায় আগামী ২৭ ডিসেম্বরের রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত এবং শেখ হাসিনার উন্নয়নের মার্কা নৌকাকে বিজয় করতে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানানো হয়।