• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পার্বত্য শান্তি চুক্তি দিবসে গৌরনদীতে আনন্দ র‌্যালি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২২, ১৭:৪২ অপরাহ্ণ
পার্বত্য শান্তি চুক্তি দিবসে গৌরনদীতে আনন্দ র‌্যালি

গৌরনদী প্রতিনিধি \ জাতির পিতার ভাগ্নে, ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি প্রণেতা, বর্তমানে মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক আবুল হাসানাত আব্দুল্লাহর নিজ নির্বাচনী এলাকা বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পার্বত্য শান্তি চুক্তির ২৫তম বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে গৌরনদী উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া সহ অন্যান্যরা।