গৌরনদী প্রদিনিধি \ আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়ায় প্রতিবন্ধীদের নিয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী সংস্থা কারিতাসের এসডিডিবি প্রকল্পের আয়োজনে শনিবার সকালে মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শেষে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ মাওলানা সাহেব আলী, বীর মুক্তিযোদ্ধা সুধীর কুমার, আবুল হোসেন মোল্লা, মাহিলাড়া প্রতিবন্ধী উন্নয়ন কমিটির সভাপতি মৃনাল কান্তি, কারিতাসের ফিল্ড এনিমেটর সুনীল চন্দ্র মল্লিক সহ অন্যান্যরা।