• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২২, ১৩:০৮ অপরাহ্ণ
মধ্যনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

মোবারক হোসেন রুবেল, ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধি:
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনওর) অস্থায়ী কার্যালয়ের কক্ষে মঙ্গলবার দুপুরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মধ্যনগর থানার ওসি মো.জাহিদুল হক, মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার ,প্রভাষক নির্মল চন্দ্র সরকার, বংশীকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান নূর নবী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন তালুকদার, কুতুব উদ্দিন তালুকদার,উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ।
০৬.১২.২০২২