• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে বিএনপির যুগ্ম আহবায়কসহ গ্রেফতার-২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২২, ১২:৩৪ অপরাহ্ণ
দুমকিতে বিএনপির যুগ্ম আহবায়কসহ গ্রেফতার-২

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদারসহ দু’জনকে আটক করেছে পুলিশ। ধৃত বিএনপি নেতাদ্বয়কে দুমকি থানার পেন্ডিং মামলায় গ্রফতার দেখিয়ে কোর্টে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামের নিজ নিজ বাড়ি থেকে বিএনপি নেতা জসিম উদ্দীন হাওলাদার ও সাবেক ইউপি সদস্য মোঃ মাহতাব উদ্দীনকে আটক করা হয়।
উপজেলা বিএনপির আহবায়ক মোঃ খলিলুর রহমান আটকের সত্যতা স্বীকার করে বলেন,
ঢাকার মহাসমাবেশে যোগদান ঠেকাতে অন্যায় ভাবে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের বাড়ি ঘরে হানা দিয়ে গ্রেফতার ও হয়রাণী করছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম গ্রেফতারের সত্যতা নিশ্চিৎ করে বলেন, দুমকি থানার পেন্ডিং মামলায় গ্রেফতার দেখিয়ে আজ (বুধবার) বেলা ১১টায় পটুয়াখালীর কোর্টে সোপর্দ করা হয়েছে।