গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে কৃষকের মাঝে উফসি জাতের ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের ২৩০ জন কৃষকের মাঝে ৫ কেজি ধান বীজ ও ২০ কেজি সার বিতরণের উদ্বোধন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মিথুন বণিক, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মোল্লা, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্জ প্রমূখ।