মোবারক হোসেন রুবেল,
ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধি:
“সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় নারী ও শিশু নির্যাতন নির্মূলকরণে প্রচারাভিযান পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধর্মপাশা এপি’র অর্থায়নে বেসরকারি সংস্থা পার্টিসিপেটরি একশন ফর রুরাল ইনোভেশন (পারি)এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধর্মপাশা এপি’র ম্যানেজার সাগর জন কস্তা। প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফাহিমা খানম। পারি’র সিডিও বিদ্যুৎ মাংসাং এর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী সোহেল আহমেদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ধর্মপাশা এপি’র স্পন্সরশীপ অফিসার সুমন কুবি, মনিরুজ্জামান, উপজেলা প্রেসক্লবের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ প্রমুখ।