আবু তাহের, নিজস্ব প্রতিনিধি:
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের জামতলা যুবসমাজের আয়েজনে ১৬ দলীয় ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসেম্বর শনিবার বিকালে জামতলা স্কুল মাঠে দেড়ঘন্টার খেলায় চ্যাম্পিয়ন ট্রপির অধিকারিত্ব অর্জন করে বাঘারপাড়া উপজেলার বাগডাঙ্গা ফুটবল একাদশ এবং রানার্স আপ হয় মাহমুদপুর ফুটবল একাদশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে রানার্স আপ ও বিজয়ী দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোঃ রাজু আহম্মেদ।
এসময় চেয়ারম্যান রাজু আহম্মেদ বলেন, যুব সমাজকে মাদক ও অবক্ষয় এবং মোবাইল গেম থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, সামাজিক যোগাযোগে মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সকলকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে। যেন নতুন প্রজন্ম বিপথে যাওয়ার পরিবর্তে খেলাধুলায় সময় কাটাতে পারে। খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং শরীর ও মনকে চাঙ্গা রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফিল ব্রীক্স এর পরিচালক মাহবুব আলম লাভলু।
এছাড়া আরো উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফসিয়ার রহমান, মনিরুল ইসলাম হিমু, আঃ গণি, আসাদ পারভেজ, আঃ মালেক, ইউপি সদস্য মকবুল হোসেন, যুবলীগ নেতা জাহিদ হোসেন, অপু, ছাত্রলীগের সভাপতি শাহীন আলম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কিরন ও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।