তারিখঃ ১২ ডিসেম্বর ২০২২
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় জনপ্রতিধিদের অংশগ্রহনে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১২ ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উক্ত খাদ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনারের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. মহিউদ্দিন আল হেলাল। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন সাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়ার আহসানুল হক তুহিন। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা কার্যালয়ের খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. নুরুল্লাহ, খাদ্য পরিদর্শক নাবিলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মস্তফা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ, ইউপি সদস্যগণ ও সাংবাদিকবৃন্দ। এসময় উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, খাদ্যের সাথে সংশ্লিষ্ট তৃনমুল পর্যায়ের মালিক ও শ্রমিকদের প্রশিক্ষণ সম্পূর্ণ করেছি যা এখনও চলমান রয়েছে। এবার আমরা জনপ্রতিনিধিদের নিয়ে কর্মশালার ব্যবস্থা করেছি। এছাড়াও নিরাপদ খাদ্য নিয়ে বিভিন্ন দিক আলোচনা করেন। পরিশেষে তিনি সকলের সমন্বিত ও সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ খাদ্য তৈরী ও গ্রহনের অভ্যাস করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন সাহ বলেন, আজ থেকে ২০ বছর আগেও আমাদের দেশে খাদ্যে সমস্যা ছিল। কিন্তু বর্তমানে আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন। যেটি আমাদের সরকার করে দেখিয়েছে। জনবান্ধব বর্তমান সরকার জননেত্রী মাননীয় শেখ হাসিনা জনগণের স্বাস্থ্যের কথা চিন্তা করেই এই সংস্থাটি চালু করেছেন।