• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২২, ১১:৩০ পূর্বাহ্ণ
গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

গৌরনদী প্রতিনিধি \ শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে বরিশাল জেলার সর্ববৃহত গণকবর গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামের বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বুধবার সকালে দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযুদ্ধের সময় পাক সেনাদের বুলেটে নিহত শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে উপজেলা প্রশাসন পরে উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা ও থানা পুলিশের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন সহ অন্যান্যরা।